হ্যালো! আমাদের দ্বারা সবথেকে বেশী ব্যবহৃত ওয়েব ব্রাউজারগুলির মধ্যে অন্যতম হল মোজিলা ফায়ারফক্স, (এটিকে ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন) আপনারা সবাই হয়ত এটাকে ব্যবহার করে দেখেছেন বা এখন ব্যবহার করছেন, কিন্তু অনেকেই হয়তো এর পুরো কার্যক্ষমতার সঙ্গে পরিচিত নন। তাই আজকে আমি এই ব্রাউজারটির লুকিয়ে থাকা কিছু ট্রিকসের ব্যাপারে বলব, যেগুলি আপনাদের কাজে লাগবে।
তাহলে আর দেরি না করে আজকের কাজ শুরু করা যাক -
ট্রিক ১ ঃ-
আমরা হয়ত অনেকেই জানিনা যে মোজিলা ফায়ারফক্সেও ইন্টারনেট এক্সপ্লোরার-এর মতো "Quick Tabs" বা "All Tabs Previews" -এর মতো ব্যবস্থা আছে, যেটা "Ctrl+Tab" একসঙ্গে টিপলে সেইসময়ে খোলা সমস্ত ট্যাবগুলির একটা লাইভ ভিউ দেবে। এটা অনেক সময় খুব কার্যকরী হয়। আসুন জেনে নেই যে এটাকে কিকরে আক্টিভেট করা যায়-
- ফায়ারফক্স খুলুন এবং এর অ্যাড্রেসবারে about:config লিখে এন্টার মারুন। তারপর I’ll be careful, I promise! বোতামে ক্লিক করে কনফার্ম করুন।
- এখন Search বক্সের ভেতর browser.ctrlTab.previews লিখুন এবং "browser.ctrlTab.previews" নামক কি খুঁজুন। এবার “browser.tabs.animate” -এর সামনাসামনি Value-ট্যাব এর নীচে দেখুন false লেখা আছে। এখন সেটাতে ডবল ক্লিক করুন বা রাইট ক্লিক করে Toggle সিলেক্ট করুন। এর ফলে তার value-টা false থেকে true হয়ে যাবে এবং "Ctrl+Tab" প্রিভিউ চালু হয়ে যাবে।

ট্রিক ২ ঃ-
সাধারনভাবে ফায়ারফক্সে স্ক্রোলবারটি অন্যান্য ব্রাউজারের মতোই ডানদিকে থাকে, তবে এটিকে ডানদিক থেকে বামদিকেও নিয়ে আসা যায়। অনেক মানুষের বামদিকেই হয়ত বেশী সুবিধা হয়, বিশেষ করে বাঁহাতি মানুষদের। তাছাড়া অনেক কাজে বামদিকেই স্ক্রোলবার থাকলে সুভিধা হয়। এখন দেখে নিন যে এটা কীভাবে করবেন -...
- "ট্রিক-১"-এর প্রথম পদ্ধতিটা অনুসরণ করুন।
- এখন Search বক্সের ভেতর layout.scrollbar.side লিখুন। এবার "layout.scrollbar.side" -এর সামনাসামনি Value-ট্যাব এর নীচে দেখুন "0" লেখা আছে। এখন সেটাতে ডবল ক্লিক করুন বা রাইট ক্লিক করে Modify সিলেক্ট করুন।
- এবার একটা নতুন উইন্ডো খুলবে, সেখানে "0" -এর জায়গায় "3" লিখুন। ব্যাস আপনার স্ক্রোলবারটি নিজের স্থান পরিবর্তন করবে এবং বাম দিকে চলে আসবে।
ট্রিক ৩ ঃ-
ফায়ারফক্সের কোন উইন্ডোর উপরের বামদিকে যে কমলা রঙের লোগোটা থাকে সেটা ম্যাক্সিমাইজড অবস্থায় না থাকলে ট্যাব বারের উপরে থাকে যেটা দেখতে ভালোই লাগে, কিন্তু ম্যাক্সিমাইজ করলে লোগোটা ট্যাব বারের বামপাশে চলে আসে। নীচের পদ্ধতিটি অনুসরণ করে আপনি ম্যাক্সিমাইজড অবস্থাতেও লোগোটিকে ট্যাব বারের উপরে রাখতে পাড়বেন--
- "ট্রিক-১"-এর প্রথম পদ্ধতিটা অনুসরণ করুন।
- এখন Search বক্সের ভেতর browser.tabs.drawInTitlebar লিখুন। এবার "layout.scrollbar.side" -এর সামনাসামনি Value-ট্যাব এর নীচে দেখুন true লেখা আছে। এখন সেটাতে ডবল ক্লিক করুন বা রাইট ক্লিক করে Toggle সিলেক্ট করুন। এর ফলে তার value-টা true থেকে false হয়ে যাবে এবং সেই লোগোটি ট্যাব বারের উপরে চলে আসবে।
আজকে এই পর্যন্তই থাক...আসা করি আপনাকে উপরের ট্রিকস গুলো ভালো লাগবে। পোস্টটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো লাগলে Like, Comment, tweet, g+ করতে ভুলবেন না... বাই বাই......








